
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার আদমদীঘি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দলিল লেখক সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আইয়ুব হোসেন। সভা সঞ্চালনা করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি হিসেবে আব্দুল মহিত তালুকদার তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলিল লেখকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন চান।
সভায় অন্যদের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকলেছার রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান সহ বিএনপি নেতা এবং দলিল লেখক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


