দেশের শ্রমবাজারের উন্নয়ন এবং রিক্রুটিং এজেন্সিগুলোর বিরাজমান সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বায়রা ও রিক্রুটিং এজেন্সির সিনিয়র নেতৃবৃন্দ।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাগেরহাটের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম এ সালাম। সাক্ষাৎকালে এম এ সালাম প্রতিমন্ত্রীর কাছে দেশের জনশক্তি রপ্তানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান। বিশেষ করে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রতিনিধি দলের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে শোনেন এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার অভিবাসন ব্যয় কমিয়ে এনে সাধারণ কর্মীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সভায় বায়রা’র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

