গোপালগঞ্জ সদর উপজেলাধীন সাতপাড় ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বাবু যুগল বিশ্বাস
শনিবার(৩রা অক্টোবর) সাতপাড় ইউনিয়নে অবস্থিত দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য কর্মিসভার মধ্য দিয়ে সাতপাড় ইউনিয়ন বিএনপি’র বিলুপ্ত কমিটি পূণর্গঠন করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কর্তৃক বিগত মেয়াদউত্তীর্ন কমিটিকে পূণর্গঠন উপলক্ষ্যে গত ২৪ শে আগস্ট তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভেঙে দেয়া হয়। যাতে কাউন্সিলিং এর মাধ্যমে শক্তিশালী আরো কার্যকরী ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা যায়। নির্ধারিত দিনে উক্ত কমিটি পূণর্গঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: কেএম বাবর উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা উপজেলা ও স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম রাজনৈতিক আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আদর্শ ও শিষ্ঠাচার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
