রাজধানীর খিলগাঁওয়ে ১ নং ওয়ার্ডের ২০ ও ২১ নম্বর রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেল, সড়ক ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বক্তব্যে তিনি বলেন, এলাকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে সব রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। স্থানীয় নাগরিকদের সর্বোচ্চ আধুনিক সুবিধা প্রদানই আমাদের মূল লক্ষ্য।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সুধী সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে খিলগাঁওয়ের ২০ ও ২১ নম্বর রোডের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের শুভ সূচনা করেন। #
