
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেঘা ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোপালগঞ্জ-১ এর মাননীয় সংসদ সদস্য জনাব মো. সেলিমুজ্জামান মোল্যা।
শনিবার(১০ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর সম্মানার্থে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ এর মাননীয় এমপি জনাব মো. সেলিমুজ্জামান মোল্যা উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এতে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
