
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত বলাকইড় পদ্মবিল দিনে দিনে পর্যটন এলাকা হিসেবে বিকশিত হচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিনোদনের জন্য এখানে এসে থাকেন।
গোপালগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার পতিত আওয়ামী লীগ আমলে বলাকইড় পদ্মবিল কে দেশের অন্যতম পর্যটন এলাকা ঘোষণার জন্য সরকারের উচ্চপদস্থ মহলে অবহিত করেছিলেন তারই ধারাবাহিকতায় তখনকার পর্যটন বিষয়ক মন্ত্রী মহোদয় উক্ত বিল পরিদর্শন করেছিলেন এবং তিনি এলাকাবাসিদের এ বিষয়ে আশ্বস্থ করেছিলেন।

বর্তমানে বেসরকারি পর্যায়ে মানুষকে বিনোদন দেয়ার জন্য বিভিন্ন নৌকার ব্যবস্থা রয়েছে। জন প্রতি একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নৌকায় করে তারা পদ্মবিলের মাঝে গিয়ে এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারে। সরকারের পৃষ্ঠোপোষকতা পেলে এটি দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে গন্য হওয়ার সুযোগ পেতে পারে।
