
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কেন্দ্রীয় কালী বাড়ি মন্দিরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলার কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি বিভিন্ন মন্দিরে যাতে শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপিত হতে এ উপলক্ষ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি এসআরবি বাহিনী বিজিব, ব্যাটালিয়ান আনসার, গ্রাম পুলিশি, আনসার-ভিডিপি বাহিনীসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দের সহায়তা বাহিনী গঠন করা হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি না হয়।
এ প্রসঙ্গে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বলেন, দূর্গা পূজা উপলক্ষ্যে আমাদের আইন-শৃংখলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে যাতে কোন ধরণের বিশৃংখলার সৃষ্টি না হয়। এক্ষেত্রে কোনরূপ ঝামেলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই কথার পূণর্ব্যক্ত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
