ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫ গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ২০২৫–২০২৮ অর্থবছরের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সদস্যদের পরিবারবর্গের উপস্থিতিতে উদযাপিত হয় আনন্দঘন ফ্যামিলি ডে।
ভেসপাবস সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা বলেন, “ভেসপাবস শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি আমাদের সবার পারিবারিক বন্ধনের জায়গা। এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।” সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ভবিষ্যৎতেও সংগঠনের ঐক্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পর্ব, নৈশভোজ ও পারিবারিক বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে রাতটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়। ভেসপাবস দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

