
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্মশান কমিটির উদ্যোগে কালীপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শ্মশানে এই আয়োজন করা হয়।
আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক সৌরভ কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মমতাজ আলী, শ্মশান কমিটির সভাপতি শ্রী রঞ্জিত হাওলাদার এবং সাধারণ সম্পাদক শ্রী রতন মুখার্জী। এছাড়াও সান্তাহার চা-বাগান হরিজন কলোনির সভাপতি গঙ্গা বাসফোঁর, আম-বাগান দুর্গা মন্দির কমিটির সভাপতি বাবু কৃষ্ণ হাড়িসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর আমাবস্যা পূজা শুরু করা হয়। এই পূজায় শত শত হিন্দু ধর্মাবলম্বী মানুষজন অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।


