আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
রোববার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারের সামনে মেসার্স জারিফ ট্রেডার্স এর শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, যুবদলের নেতা আমিনুল ইসলাম কোহেল, স্বর্ণ ব্যাবসায়ী সীমিত সভাপতি বেলাল হোসেন, ব্যাবসায়ী রেজভি, জলিল প্রমুখ।
