
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ঠা অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। প্রধান অতিথি হিসেবে সভায় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর উপস্থিত ছিলেন।
এছাড়াও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ শাহিনা নাছরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল বারী, জেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি মনিন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলার ১২৬৪টি পূজামন্ডপের নিরাপত্তা, আইন-শৃংখলা রক্ষা ও প্রাসঙ্গিক নানা বিষয়ে আলোচনা করা হয়।
