
ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ-এর আয়োজনে “জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার(৭ অক্টোবর) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গোপালগঞ্জে এ অনুষ্ঠানটি হয়েছে পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। সভাপতিত্ব করেন আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিজয়ী শিশু-কিশোর প্রতিযোগীগণ, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
