ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ (তেজগাঁও-হাতিরঝিল-শেরেবাংলা নগর) আসনে লড়াইয়ের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ এলাকায় উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের জোর দাবি জানান। সাইফুল আলম নীরবের প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


