
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও আপসহীন নেতৃত্ব আমাদের পথচলার অনুপ্রেরণা।” তিনি মরহুমা নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।


