তুর্কিস্টে ট্যুরস-এর স্বপ্নযাত্রা: ৮০ হাজার পর্যটককে সেবা

তুরষ্কে গিয়ে যেভাবে ট্রলি বয় থেকে হোটেল মালিক হলেন আল মামুন

Nilay Kumar Biswas
নিলয় কুমার বিশ্বাস
নিলয় কুমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ট্যুর অপারেটর'বেঙ্গল ভিস্তা'র নির্বাহী পরিচালক। বিশ্ব ভ্রমণের তীব্র...
- অভিযাত্রিক
1 Min Read

পর্যটকদের লাগেজ বহন করা ‘ট্রলি বয়’ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বিশ্বাসযোগ্য তুরস্ক ট্যুর ব্র্যান্ড ‘তুর্কিস্টে ট্যুরস’-এর নেতৃত্ব দিচ্ছেন মো. আল মামুন। রসায়নের ছাত্র মামুন ২০০৮ সালে তুরস্কে উচ্চশিক্ষা নিতে গিয়ে খণ্ডকালীন কাজ হিসেবে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট হন।

পর্যটকদের লাগেজ বহন করা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিশ্বাসযোগ্য তুরস্ক ট্যুর ব্র্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন মো. আল মামুন।
পর্যটকদের লাগেজ বহন করা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিশ্বাসযোগ্য তুরস্ক ট্যুর ব্র্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন মো. আল মামুন।

তিনি বলেন, “মানুষের খুশি দেখেই স্বপ্ন দেখেছিলাম, একদিন আমিও মানুষকে তুরস্কের সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করব।” শিক্ষা শেষে তুরস্ক ও বাংলাদেশের পর্যটন খাতে সেতুবন্ধন গড়ার কঠিন চ্যালেঞ্জ নেন তিনি। প্রথম দিকে বহু ট্রাভেল এজেন্সি তাঁর ধারণাকে বিশ্বাস না করলেও, একটি ট্র্যাভেল ফেয়ারে অংশ নিয়ে তিনি আস্থা অর্জন করেন।

বর্তমানে তাঁর প্রতিষ্ঠান ৩৫টিরও বেশি দেশ থেকে ক্লায়েন্ট এনেছে এবং ১৫০টিরও বেশি বাংলাদেশি এজেন্সির সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত সারা বিশ্বের ৮০,০০০-এরও বেশি পর্যটককে পেশাদার সেবা দিয়েছে তুর্কিস্টে ট্যুরস। মামুন জানান, তাঁর লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে তুরস্কের সেরা ট্যুর অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা, যা বিশ্বাস ও উৎকর্ষতার প্রতীক হবে।

সংবাদটি শেয়ার করুন