
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ এর মাননীয় সংসদ সদস্য কে এম বাবর। দিন যত যাচ্ছে ততই জমে উঠেছে এবারের শারদীয় দূর্গোৎসব।
সোমবার (১৯ অক্টোবর) সকালে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গোপালগঞ্জ-২ সংসদ সদস্য ডা: কেএম বাবর। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলে থানা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা বিএনপি’র সদস্য জিয়াউল কবির বিপ্লব, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।যাতে কোন ধরণের অপ্রীতিকর অবস্থা ও দূর্গা পূজা উপলক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না হয়।
